গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স


রাজবাড়ীর গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১২ অক্টোবর) গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।


প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনতাসির হাসান খান, উপজেলায় আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস।


এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024