মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কক্সবাজারের  কুতুবদিয়ায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার বোটকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

শনিবার বঙ্গোপসাগরের কুতুবদিয়ার পশ্চিম দিকে এ অভিযানে  পরিচালনা করা হয়। 

কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন।

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে উপজেলা মৎস্য দপ্তর এ অ*ভিযান পরিচালনা করে। 

ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024