|
Date: 2026-10-10 20:34:48 |
লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০
লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার (১০ই অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে বরকত আলী ও সালিম উদ্দিনের গোস্ঠির মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের একটি যৌথ পুকুরে ফুল মিয়ার পক্ষের লোকজন মাছ ধরতে গেলে বাচ্চু মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করেন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ উভয় পক্ষের ৩৫/৪০জন লোক আহত হন।
গুরুতর আহতদের মধ্যে, ফুল মিয়া (৬০), ফাহিম (১৬), বরকত আলী (৩৫), নাঈম (১৯), ইমন (১৮) আরজান (৪৭), ফুল মিয়া (৬০), ফাহিম (১৬), , বায়েজিদ (৫০) ও মিজান মিয়া (৫০) লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দিকে কামরুল ইসলাম (৫০),ইমরান মিয়া(৪০) এবং এনামুল হক(২৮)কে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং মহি উদ্দিন (৩০)সালিম উদ্দিন (৭০)ও জুনারা বেগম(৪)কে অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল এবং গিয়াস উদ্দিন (৪০)কে সিলেট এম এ জি উসমানী মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
লাখাই থানার ওসি শরিফ আহমেদ জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় গ্রামবাসীর সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
© Deshchitro 2024