|
Date: 2026-10-10 19:49:32 |
জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু
রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালীঃ
নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বরকত উল্যা বুলু বলেন, ভবিষ্যতে জাতিকে সঠিক নেতৃত্ব দিতে মেধাবী ছাত্র তৈরিতে অভিভাবকদের ভূমিকা থাকতে হবে। তবেই দেশ জাতি সমাজের কল্যান বয়ে আনবে। এজন্য সকল সচেতন অভিভাবকদের এগিয়ে আসা প্রয়োজন। অন্যথায় শিক্ষার ক্ষেত্রে মেধাশূন্য হয়ে পড়লে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের এক সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উক্ত কথাগুলি বলেন।
এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগন্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মীর জুমলা মিঠু। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, আমানউল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহারুল আলম সুমন প্রমুখ।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যাতে কোন ভাবে লেখাপড়া ছাড়া কোন প্রকার অপরাধ মূলক কর্মকান্ডের সাথে না জড়াতে পারে সে জন্য অভিভাবকরা সব সময় সজাগ থাকতে হবে। তবে তাদের সন্তানরা মেধাবী হিসাবে জ্ঞান অর্জন করে দেশের স্বার্থে নিজকে আত্মনিয়োগ করতে পারলে জাতি উপকৃত হবে।
© Deshchitro 2024