|
Date: 2026-10-09 02:24:05 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন সার্ভেয়ার জাফরুল ইসলাম। শুক্রবার (৯ অক্টোবর) মাগরিবের নামাজ আদায় শেষে লোহাগাড়া উপজেলা মডেল মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
তার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও শিষ্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। প্রিয় ওস্তাদের এমন দুর্ঘটনার খবরে গভীরভাবে মর্মাহত হয়েছেন তার শিষ্য মোহাম্মদ রাসেল সার্ভেয়ার। তিনি মহান আল্লাহর কাছে তাঁর ওস্তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। সিভিল কোর্ট কমিশনার সার্ভেয়ার ইউছুপ সাহেবও তাকে দেখতে যান।
মোহাম্মদ রাসেল সার্ভেয়ার আবেগাপ্লুত হয়ে জানান, একজন ওস্তাদ কেবল শিক্ষা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি শিষ্যের পথচলার অনুপ্রেরণা, অভিভাবক ও শ্রদ্ধার আশ্রয়স্থল। প্রিয় ওস্তাদের দুর্ঘটনার খবর তাঁর হৃদয়কে ব্যথিত করেছে।
তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন তার শ্রদ্ধেয় ওস্তাদ জাফরুল ইসলাম সার্ভেয়ারকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন, সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং নেক হায়াত দান করেন।
একই সঙ্গে তিনি আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, পরিচিতজন ও সর্বস্তরের মানুষের কাছে তার ওস্তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
© Deshchitro 2024