|
Date: 2026-10-08 18:55:41 |
রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ
৫০০ মিটার কারেন্ট জাল ও ৯০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজবাড়ী জেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট, নৌপুলিশের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ৫০০ মিটার অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৯০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ জাল অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।
এ ছাড়া মা ইলিশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালক, মৎস্য অধিদপ্তর, ঢাকা বিভাগ কর্তৃক প্রেরিত একটি প্রচার ব্যানার রাজবাড়ীর ৪ নম্বর ফেরিঘাটে স্থাপন করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, “মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ রক্ষায় শুধু প্রশাসন নয়, জেলে ও নদীপাড়ের মানুষসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
© Deshchitro 2024