হিন্দুসম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 


আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলওয়ে মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। সভায় আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা জামায়াতে আমির হাফেজ আতোয়ার রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সৌরভ কুমার, সদস্য সচিব অভিলাশ কুমার বর্মন।


এছাড়া পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, বাদল মৈত্র, শ্যামল চন্দ্রপাল, নিপেন্দ্রনাথ সরকার, রাজ কুমার সাহ, কানাই সরকার, চিত্ত রঞ্জন প্রমুখ। 

সভায় জানানো হয়, আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে এবার মোট ৬৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করাসহ নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024