|
Date: 2026-10-03 20:42:00 |
লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার।
লাখাইয়ে পুলিশের অভিযানে ১৫পিচ ইয়াবা সহ গ্রেফতার -০১।গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন পশ্চিম বামৈ মৃত সজীব উরফে বুইদ্ধা মিয়ার ছেলে মাঈন উদ্দিন (৪৭)
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শরীফ আহমেদ
এর নির্দেশনায় শুক্রবার (০২ই অক্টোবর)২০২৬ইং রাত ২ঃ২০মিনিটে লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের পশ্চিম বামৈই গ্রামের প্রয়াত সজীব ওরফে বুইদ্ধা মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪৭) কে (১৫) পিস ইয়াবাসহ হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে গ্রামীন মোবাইল টাওয়ারের সামনে নোঁয়াগাও গামী পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে লাখাই থানায় ৬টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শরীফ আহমদ আসামীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান, তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
এবং গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে
© Deshchitro 2024