|
Date: 2026-10-03 20:34:12 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) বেলা সাড়ে ১২টায় শ্রীমঙ্গল উপজেলার আমরাইলছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আমরাইলছড়া চা বাগানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি সোনালী হনুমান মাটিতে পড়ে যায়। চা বাগানের বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।সংবাদ পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করেন। তারা দ্রুত হনুমানটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসা শুরুর পূর্বেই মারাত্মকভাবে আহত হনুমানটি মারা যায়। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, আহত হনুমানটিকে উদ্ধার করেন পরবর্তীতে মৃত সোনালী হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
© Deshchitro 2024