কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি ব্লকে ১ হাজার ৭৮ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এই উপজেলার অন্যান্য ইউনিয়ন এবং ভৈরবেও অনুরূপ কার্ড বিতরণ করা হবে। একই সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০টি দরিদ্র পরিবারের মাঝে বিদ্যুৎ চালিত ১০টি রিকশা বিতরণ করেন।


উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, ভৈরব -কুলিয়ারচরের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। 


উদ্বোধনের সঙ্গে সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে উপকারভোগীদের মুঠোফোনে আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024