|
Date: 2026-10-02 08:56:43 |
চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন আহত হয়েছেন। ১ লা আগস্ট শনিবার রাতে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল পশ্চিম পাড়া মগমোড়া বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানাযায়, পল্লী চিকিৎসক মুজাহিদ হোসেন ১লা আস্ট শনিবার রাতে মোটরসাইকেল যোগে রোগী দেখার জন্য যাওয়ার পথে ওই এলাকায় গেলে অপরদিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত হয়। এতে তার একটি হাতের হাড় ভেঙ্গে যায় এবং মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।
আহত অবস্থায় স্থানীয়রা পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে অবস্থার বেগতিক দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শনির আখরা সেইফ এইড হসপিটালে নিয়ে যাওয়া হয়।
© Deshchitro 2024