কুমিল্লার চৌদ্দগ্রামের ৫নং শুভপুর ইউনিয়ন (উত্তর) বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুভপুর ইউনিয়নের কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শুভপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শুভপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মেম্বার, শুভপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সহ-সভাপতি মাস্টার আব্দুস সহিদ, বাচচু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নবির হোসেন, সাইফুল ইসলাম সোহাগ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আমিন মোল্লা, সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য খলিলুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোকন মিয়া। শুভপুর ইউনিয়ন (উত্তর)বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মেম্বার বক্তব্যে বলেন, “আমি ছোটবেলা থেকেই বিএনপিকে ভালোবাসি এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের জন্য রাজনীতি করতে গিয়ে মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তারপরও কোনোদিন দলের সঙ্গে বেঈমানি করিনি। দলের দুঃসময়ে বিভিন্ন দল থেকে অনেক প্রস্তাব ও অফার পেয়েছি, কিন্তু সেগুলো প্রত্যাখ্যান করে বিএনপির সঙ্গেই থেকেছি। তিনি বলেন, শুভপুর ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করেছি। কিন্তু এর বিনিময়ে অনেক সময় অপবাদও শুনতে হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট লাগে, শুভপুর ইউনিয়ন ছাত্রদলের দায়িত্ব এমন একজনকে দেওয়া হয়েছে, যিনি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে আমরা জানি। অথচ ওই ছাত্রদলের পেছনে আমরাই দীর্ঘদিন অর্থ ও শ্রম ব্যয় করেছি। কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের মতামতের কোনো মূল্যায়ন করা হয়নি। সাম্প্রতিক সময়ে সার ডিলার নিয়োগের প্রসঙ্গ উল্লেখ করে আব্দুল মতিন মেম্বার বলেন, আমাদের প্রিয় নেতা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা ভাই বলেছেন, দলের বাইরে কাউকে সার ডিলার দেওয়া হবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের দলের কোনো নেতাকর্মীকে না দিয়ে অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন একজনকে কীভাবে শুভপুর ইউনিয়নের সার ডিলার দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়। তিনি আরও বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করছেন, তাদের কারণে শুভপুর ইউনিয়ন বিএনপিতে গ্রুপিং ও বিভাজন তৈরি হচ্ছে। বিষয়গুলো প্রিয় নেতা কামরুল হুদা ভাইকে তদন্ত করে দেখার অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, “কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা ভাইয়ের কারণে আমরা সম্মানিত হয়েছি এবং নেতৃত্বের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। তিনি আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, আমরা তা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। যারা দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে এবং হাইব্রিড নেতাকর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছেন, তাদের কর্মকাণ্ড দলীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, প্রিয় নেতা কামরুল হুদা ভাই যদি শুভপুর ইউনিয়ন বিএনপিকে নিয়ে দিনব্যাপী একটি বর্ধিত সভার আয়োজন করেন, তাহলে আমরা সেখানে উপস্থিত হয়ে সংগঠনের জন্য কে কী দায়িত্ব পালন করেছি, সে বিষয়ে নেতাকর্মীদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছি।” এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শুভপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মাসুম মজুমদার, কোষাধ্যক্ষ হোসেন মজুমদার, সদস্য জামাল হোসেন, শুভপুর ইউনিয়ন (উত্তর) স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবদুস সাত্তার মিয়াজী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াব, স্বেচৃছাসেবকদল নেতা মহিন উদ্দিন খাঁনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024