হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই এ তথ্য জানিয়েছেন। 


রেজাই স্পষ্ট করে বলেন, ইরান তার পূর্ববর্তী কূটনৈতিক পন্থা কিংবা ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে থাকা শর্তাবলীতে আর ফিরে যাবে না। তার ভাষায়, আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যে নতুন কূটনৈতিক পথ গ্রহণ করেছি, তা পূর্ণ শক্তিতে সামনে এগিয়ে যাবে। 


তিনি বলেন, ওয়াশিংটনকে এখন ইরানি জনগণের আস্থা অর্জন করতে হবে।


একই সঙ্গে ইরানের ফ্লাইট চলাচলে বাধা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করার জন্য প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছেন রেজাই। তিনি হুমকির স্বরে বলেন, প্রতিবেশী দেশগুলো যদি ইরানি বিমান চলাচলে বাধা দেয়, তবে ইরানও নিশ্চিত করবে যেন ওই দেশগুলোর বিমানবন্দরগুলো অচল হয়ে যায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024