কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজে ২০২৬ -২০২৭ ইং শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। 

২৪ সেপ্টেম্বর উলিপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ হলরুমে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিলো নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও আলোচনা সভা। 

অর্থনীতি বিভাগের প্রভাষক জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও পদার্থ বিভাগের প্রভাষক নিত্যানন্দ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু যোবায়ের আল মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সফিকুল ইসলাম ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আখতার।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের জন্য    প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়াও আরো দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন,  রাষ্টবিজ্ঞান বিভাগের প্রভাষক আলমগীর হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, আইসিটি বিভাগের প্রভাষক গৌতম কুমার সরকার, ২য় বর্ষের শিক্ষার্থী তাসফিয়া তাসনিম জান্নাত, ১ম বর্ষের শিক্ষার্থী রওনক বিনতে রায়হান, মেহজাবীন নাজাত ফাহিমা প্রমূখ। 

সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। #


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024