|
Date: 2026-09-23 14:18:12 |
মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাজরা-তারাকান্দি বাসস্ট্যান্ডের আসাদ মার্কেটের নিচতলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জামাতে ইসলামের কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী উপস্থিত থেকে স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথ মতবিনিময় করেন। এ সময় দেশব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে কুলিয়ারচরে আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ জামাতে ইসলামের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024