দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী ছুবাইতাহ্ হাদিয়াহ্ সংগীত বিভাগে অসাধারণ পারদর্শিতা দেখিয়ে জোড়া সাফল্য অর্জন করেছে।
প্রায় ৩১ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নজরুল সংগীতে ১ম স্থান, পল্লীগীতিতে ২য় স্থান,বিজ্ঞান মেলায় ১ম অধিকার অর্জন করে ছুবাইতাহ্ হাদিয়াহ্
তার এই অভাবনীয় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। পুরস্কার হিসেবে বিদ্যালয় হতে নজরুল সংগীতে ১ম হওয়ার জন্য কালজয়ী সাহিত্য ‘ম্যাক্সিম মা’ এবং পল্লীগীতিতে ২য় স্থান অর্জনের জন্য বিশ্বখ্যাত কিশোর ক্লাসিক অ্যাডভেঞ্চার গ্রন্থ ‘রবিনসন ক্রুসো’ এবং বিজ্ঞান মেলায় ১ম হওয়ায় জানা অজানা বই পুরস্কার পায়।
ছুবাইতাহ্ হাদিয়াহ্ এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
প্রধান শিক্ষক মো: দুররুল আনাম সিদ্দিকী বলেন, আমি বিশ্বাস করি ছুবাইতাহ্ হাদিয়াহ্ নজরুল সংগীতে ও বিজ্ঞানে সদর উপজেলায় আমার প্রতিষ্ঠানের সামগ্রীক মান অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত করবে এই প্রত্যাশা করছি। ছুবাইতাহ্ হাদিয়াহ্ বাবা মা জানান, তাদের সন্তান যেন এই মেধা ও অনুশীলনের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে, সে জন্য তারা সকলের কাছে দোয়া কামনা করেন।