এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

এডাব-নোয়াখালী জেলা আয়োজিত তিন দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে চার জেলার এডাব সদস্য সংগঠনের মোট ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

এডাবের সদস্য সংগঠনগুলোর আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে এর উদ্দেশ্য ও বিভিন্ন দিক তুলে ধরেন এডাবের পরিচালক (কর্মসূচি) জনাব কাউসার আলম কনক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপন সংগঠনের নির্বাহী পরিচালক জনাব আব্দুল ওয়াদুদ।

এ সময় বক্তব্য রাখেন নবধারা সংগঠনের সভাপতি জনাব রশিদা পারভিন কুসুম এবং স্বপ্নপূরণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব রুমানা ইসলাম।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সংগঠনের আর্থিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সদস্য সংগঠনগুলোর আর্থিক ব্যবস্থাপনার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024