"পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে শৈলকুপা থানা এ ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশের আয়োজন করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে ও ওসি তদন্ত শাকিল আহমেদের সঞ্জালনায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড, হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারন সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আলামিন হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াওউপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024