|
Date: 2026-09-20 17:24:23 |
আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে শৈলকুপা থানা এ মতবিনিময় সভার আয়োজন করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড, হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারন সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আলামিন হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024