|
Date: 2026-09-18 19:26:56 |
নির্জন শরৎ, নীল আকাশ,
নদী ভরা জল—করে টলমল,
খোলা চুলে দাঁড়ায়ও না সখী।
নিভৃতচারী, ওগো সখী,
এসো জোছনার মৃদুক্ষণে,
খোলা চুলে দাঁড়ায়ও তখন—
চুমু খাবো এসে।
বেঁধো না চুল,
বাঁধিলে চুল হারাবো দুকূল,
প্রেমের হবে সবিশেষ।
নিঃসঙ্গ প্রেয়সী, করিও না হেলা
এই অবেলা;
প্রেমের যাচ্ছে বড় খরা।
তুমি না এলে
এ ভরা যৌবন পড়িবে গলে।
© Deshchitro 2024