|
Date: 2026-09-14 20:37:11 |
সাবেক এমপি ফিরোজ আহমেদ স্বপন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু সহ ৫৪ জন কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জয়বাংলা শ্লোগানে মিছিল বের করে রাষ্ট্রের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৫৪ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস দমনে মামলা হয়েছে। গতকাল কলারোয়ার উপজেলার কেড়াগাছি এলাকার বেনজির আহমেদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে ৫৪ জনসহ অজ্ঞাতনামা আরো ৫০/৬০ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা কলারোয়া উপজেলার পরিষদের সামনে ইটের রাস্তার উপরে হঠাৎ মিছিল বের করেন এবং সরকারের বিরোধী স্লোগান দেন। তারা রাষ্ট্রের শৃঙ্খলা নষ্টের চেষ্টা করেন নষ্টের চেষ্টা করেন।
মামলার আসামিরা হলেন তালা -কলারোয়ার সাবেক এমপি ফিরোজ আহমেদ স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর ইসলাম,জেলা আওয়ামী লীগ নেতা সরদার মুজিব,, আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ডালিম,যুবলীগ নেতা কাজী শাহাজাদা, সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন, কয়লা চেয়ারম্যান নিশান, কলকাতা ইউনিয়নের চেয়ারম্যান সম গোলাম মোর্শেদ, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন আব্দুর রহিম, কাজী মজনু, অ্যাডভোকেট কামাল রেজা, আরাফাত হোসেন, আব্দুল মান্নান, আব্দুল গফুর, শহিদুল ইসলাম আনসার আলী, রবিউল হাসান, আজিজুর রহমান, আশরাফুল ইসলাম, এরশাদ আলী, আলাউদ্দিন, নুরুল ইসলাম, রহিমা বেগম কাজল, শফিক ঘরামী, মতিউর রহমান, অধ্যক্ষ নুরুল ইসলাম, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম খোকন, রাসেল হোসেন, নাহিদ মেম্বার, নজরুল গাজি মেম্বার, শ্রীরাম প্রসাদ দত্ত, সেলিম সরদার, রাকিবুল হাসান সেজান,নাহিদ হাসান, আল মামুন মুন্না, টুটুল,মারুফ হোসেন জনি, সুজন হোসেন,, গাজী রবিউল ইসলাম, আসলামুল ইসলাম, ,হাফিজুর রহমান, শেখ শহিদুজ্জামান, নজরুল ইসলাম মেম্বার, মেহেদী হাসান ফায়িম,এস কে পলাশ পারভেজ, রাকিব হাসান,রাসেল হোসেন, আমির হোসেন, ও সুজন হোসেন,
কলারোয়া থানার ওসি মিজানুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করছিল।এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমনে মামলা হয়েছে।
© Deshchitro 2024