|
Date: 2026-09-14 19:21:11 |
লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান।
লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ পরিচালিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর বেলা উপজেলার শতবর্ষী বিদ্যাপিঠ রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে বিদ্যালয় মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা বিদ্যালয় এর প্রধান শিক্ষক সিতেশ কুমার চন্দ এর সভাপতিত্বে ও শিক্ষক সুব্রত আচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এর পক্ষে পুলিশ পরিদর্শক তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র, বাপা হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মোতালেব খান।
আলোচনায় অংশ নেন জাকারিয়া চৌধুরী রতন,সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, পারভেজ হাসান প্রমূখ।
সভায় বক্তারা বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিদ্যালয় প্রাঙ্গণ,বাড়ীর আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আশেপাশের এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে উদ্বুদ্ধকরন করতে হবে।
© Deshchitro 2024