|
Date: 2026-09-13 23:00:03 |
সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বহুলী ইউনিয়নে গণমানুষের অকৃত্রিম ভালোবাসা ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন বিশিষ্ট সমাজসেবক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মুখে মুখে এখন তার নাম।
গ্রাম থেকে গ্রামান্তর, হাট-বাজার কিংবা চায়ের দোকান বহুলী ইউনিয়নের সর্বত্রই এখন ইতিবাচক আলোচনার কেন্দ্রবিন্দুতে এস এম রঞ্জু। এলাকার অবহেলিত জনপদের সার্বিক উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুশাসিত মডেল ইউনিয়ন গঠনে তার মতো দূরদর্শী রাজনৈতিক নেতার নেতৃত্ব চান স্থানীয়রা।
গ্রামের প্রবীণ থেকে শুরু করে তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ দিন ধরে এলাকায় নানা সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নিঃস্বার্থভাবে পাশে থাকার কারণে সর্বস্তরের মানুষের হৃদয়ে গভীর জায়গা করে নিয়েছেন তিনি। সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে সুপরিচিত রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি তাকে সর্বমহলে সমাদৃত করেছে। প্রবীণদের প্রতি তার শ্রদ্ধা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে স্বাবলম্বী করার অঙ্গীকার পুরো ইউনিয়নে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছে।
এলাকার সচেতন ভোটারদের মতে, বহুলী ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে একজন পরিচ্ছন্ন, যোগ্য ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন, যা এস এম রঞ্জুর মধ্যে বিদ্যমান। সুখে-দুঃখের দিনে যাকে পরম আস্থায় কাছে পাওয়া যায়, সেই মানুষকে তারা আগামী দিনের অভিভাবক হিসেবে পেতে চান।
নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জু বলেন,
বহুলী ইউনিয়নের মানুষের সেবা করা আমার কোনো সামরিক রাজনৈতিক কৌশল নয়, এটি আমার নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার। বহুলীবাসীর দোয়া ও ভালোবাসাই আমার মূল শক্তি। আমি চাই এই ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তর করতে, যেন প্রতিটি নাগরিক তাদের সঠিক অধিকার ও প্রশাসনিক সেবা কোনো হয়রানি ছাড়াই সহজে পান।
সুশীল সমাজ ও স্থানীয় বিশ্লেষকদের মতে, বহুলী ইউনিয়নে সাধারণ মানুষের যে অভূতপূর্ব জনসমর্থন এস এম রঞ্জুর পক্ষে তৈরি হয়েছে, তা বহুলীর রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক নতুন পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে।
© Deshchitro 2024