|
Date: 2026-09-13 01:25:11 |
গত ১৫ মে ২০২৬ সিলেটের বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন পিএমই ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীস শান্ত চন্দ্র বণিক।শান্তর স্মরণে তার জন্মদিন ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিভাগের শিক্ষার্থীদের কর্তৃক "শান্তর ক্যানভাস" শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগীতা আয়োজিত হয়।প্রতিযোগীতার প্রথম ধাপে সকালে সিলেটের বিভিন্ন স্কুল ও ক্যাম্পাসের কিন স্কুলের শিক্ষার্থী এবং বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। ক্যানভাসে ফুটে উঠেছে তাদের সৃজনশীলতা, অনুভূতি আর ভালোবাসার নানা রঙ।
প্রতিটি আঁচড়ে, প্রতিটি রঙে যেন আরও একবার ফিরে এসেছে প্রিয় শান্তর স্মৃতি।
আয়োজনে উপস্থিত ছিলেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো:জাকির জাকারিয়া এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো: আশরাফ হোসেন।প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন আরিফুল সুমন,প্রশিক্ষক,বাংলাদেশ শিশু একাডেমি সিলেট ও সিলেট আর্ট স্কুল এবং সুপ্রিয় তালুকদার জয়,প্রশিক্ষক,সিলেট আর্টস কলেজ।প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী এবং অনলাইন এক্সিবিশন পরবর্তীতে আয়োজিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
© Deshchitro 2024