|
Date: 2026-09-06 21:30:43 |
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৬০ সদস্য। রোববার সন্ধ্যায় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের দাবি, জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড ও কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিজেদের রাজনৈতিক অবস্থান বিবেচনা করে তারা বিএনপির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের হাত ধরে নতুন সদস্যরা বিএনপিতে যোগ দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
যোগদানকারীদের মধ্যে মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনাসহ ২০ পরিবারের সদস্য রয়েছেন।
নতুন সদস্য মনিরুল হক বলেন, জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যক্রম ও রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট নই। নিজেদের রাজনৈতিক চিন্তা ও এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা ভবিষ্যতে বিএনপির সঙ্গে থেকে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরা, জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভূমিকা রাখা এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়াই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম বলেন, সহসভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহসভাপতি শাহাজান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু, বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024