লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে স্ত্রী আটক। লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেঘরিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বসতঘরের মোরগের কোয়ারের নিচ থেকে মাটি খুঁড়ে প্লাস্টিকের ডিব্বায় লুকিয়ে রাখা ১২২পুতলা গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে লাখাই থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে (ওসি) মো. শরিফ আহমেদ এর নেতৃত্বে লাখাই থানা পুলিশের এসআই কাউসার আহমেদ, এসআই মুন্না মিয়া ও এসআই ওয়াসিমসহ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে বাচ্চু মিয়ার বসতঘরে তল্লাশি চালায়, এ সময় ঘরের মোরগের কোয়ারের নিচে মাটি খুঁড়ে প্লাস্টিকের দুটি ডিব্বার ভেতর থেকে লুকিয়ে রাখা ১২২ পুতলা গাঁজাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, - আটককৃত বাচ্চু মিয়া (৫৫) - জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী -এবং কথা বলতে পারেন না। তবে তিনি ও তাঁর স্ত্রী সালেহা বেগম (৪৫) দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযান চলাকালে বাচ্চু মিয়া প্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী হওয়ায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়। এবং স্ত্রী সালেহা বেগম নিজ মুখে মাদক ব্যবসার কথা স্বীকার করায় তাঁকে মহিলা পুলিশের হেফাজতে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শরীফ আহমদ আসামীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান,এবং গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024