|
Date: 2026-09-04 20:31:45 |
রামগড়ে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রদল
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২০২৬ সালে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা হতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত এবং উত্তীর্ণ হওয়া ২৪৫ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রামগড় উপজেলা ছাত্রদল।জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে শুক্রবার (৪ সেপ্টেম্বর ) শিল্পী কমিউনিটি সেন্টারে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি হাফজ আহম্মদ ভূইয়া,বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃজসীম উদ্দীন,পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দীন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ ,জেলা ছাত্রদলের সহ সভাপতি খোরশেদ আলম প্রমূখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ দাউদ উল ইসলাম।এছাড়াও শিক্ষক রাশেদুল ইসলাম,আবুল কাশেম মিয়াজীসহ শিক্ষার্থী, অভিবাকও বক্তব্য রাখেন।জেলা ছত্রদলের সদস্য নুরুল ইসলাম রাজু ও রামগড় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রুমন অনুষ্ঠানে উপস্থাপনা করেন।এসময় বিএনপি,যুবদল ,ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ শিক্ষক,ছাত্র ছাত্রী ,অভিভাবক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024