|
Date: 2026-09-02 21:33:34 |
আগামী ১৯ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মাঠের কাজ শুরু করেছে প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটি। আজ বুধবার দুপুরে প্রেসক্লাবে গিয়ে স্ব-স্ব পদের দায়িত্ব বুঝে নেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান।
দায়িত্ব হস্তান্তরকালে প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক ফকির শওকত এবং আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবীর, নূর ইসলাম ও এম. আইউব উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুবিধার্থে প্রেসক্লাবের তৃতীয়তলায় একটি কার্যালয় বরাদ্দ নেয় নতুন এই কমিটি। এখন থেকে নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক কাজ এই কক্ষ থেকেই পরিচালিত হবে।
© Deshchitro 2024