|
Date: 2026-09-01 18:12:05 |
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত দেশব্যাপী ‘৬ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে জাবিপ্রবি ছাত্রদল ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ৩ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে আহ্বায়ক কমিটির সদস্য ইফতে খাইরুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে গাছের চারা রোপণ করেছি ।”
আহ্বায়ক কমিটির সদস্য ইফতে খাইরুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে যদি নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসি, তাহলে আমাদের ক্যাম্পাস ও সমাজ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে।”
© Deshchitro 2024