|
Date: 2026-08-31 20:19:22 |
চাঁদপুরের কচুয়ায় ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে ও তদন্ত অফিসার মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এস আই মোঃ ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন বুধুন্ডা গ্রাম থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো পাশ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বারগাঁও গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে মোঃ রাসেল(২৪),ঘোড়াদারী মিজি বাড়ির সিরাজ উদ্দিনের ছেলে মোঃ সুমন মিয়াজী(৩২), টেমাই শিবপুর খাঁন বাড়ির ওমেদ আলী খাঁনের ছেলে মোঃ তাজুল ইসলাম(৩২)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম জানান আসামীদেরকে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটকের পর তাদের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024