স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে আজ সোমবার (৩১ আগস্ট) চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৯ আগস্ট) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। এর আগে গত ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়। ওইদিন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, হালনাগাদে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার বেড়েছে। সব মিলিয়ে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫।


তিনি বলেন, ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধন সময় বাড়ানো হবে। ক্ষেত্রে তাদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন কমিশনের সর্বশেষ চুড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।


আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি৷ এক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024