লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। লাখাইয়ে জমিজমা সংক্রান্ত বিরুদ্ধে র জেরে চাচার হাতে ভাতিজা খুন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার করাব ইউনিয়ন এর মনতৈল গ্রামের নাসির উদ্দীন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুর বেলা নাসির উদ্দীন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর এর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৩জন আহত হয়।আহতরা হলেন নাসির উদ্দীন (৫৫), তাঁর পুত্র কামরুল হাসান (৩০) ও নাজমুল হাসান (২০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত নাজমুল হাসান এর অবস্থা আংশকাজনক হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসান মৃত্যু বরন বলে জানা যায়। এদিকে সংবাদ পেয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ সহ পুলিশ সদস্যরা ঘটনা স্থলে এসে পরিস্থিতি শান্ত করে।বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024