|
Date: 2026-08-27 16:26:32 |
যশোরের অভয়নগরে রাসেল খাঁ (২৪) নামে এক গাঁজা বিক্রেতাকে ৯৭ (সাতানব্বই) দিনের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল খাঁ উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার সোহেল খাঁর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক আবু বকর সিদ্দিকের নের্তৃত্বে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫ (পাঁচ) পুরিয়া গাঁজাসহ মাদক বিক্রেতা রাসেল খাঁকে আটক করা হয়। পরে রাসেল খাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি গাঁজা বিক্রির বিষয়সহ অপরাধ স্বীকার করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারা মোতাবেক এক ব্যক্তিকে ৯৭ (সাতানব্বই) দিনের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
© Deshchitro 2024