বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান আদমদীঘি উপজেলায় গাইড গাইডারদের মৌলিক প্রশিক্ষণের সার্টিফিকেট (সনদপত্র) বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রশিক্ষার্থিদের মাঝে সনদপত্র বিতরণ করেন। 

অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারি কমিশনার গোপনীয় শাখার তাসওয়ার তানজামুল হক, সান্তাহার মহিলা কলেজের গাইড গাইডার আসমা বেগম প্রমুখ। পরে প্রধান অতিথি আদমদীঘি সদরে সুপুকুরিয়া গুচ্ছগ্রাম পরিদর্শন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024