কুড়িগ্রামে উলিপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত হয়েছে। 
জন্মদিন উপলক্ষে ১৫ আগষ্ট সন্ধ্যা ৭ টায় উলিপুর উপজেলা বিএনপি অফিসে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিঞা,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন চাঁদ, পৌর মহিলা দলের সভানেত্রী তাহমিনা বেগম রুবি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান প্রমূখ। 
পরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত ও দেশ জাতির শান্তি কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024