পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারি উভয় খাতে ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। 


শুক্রবার (২৮ আগস্ট) ঈদে মিলাদুন্নবীর ছুটি পালন করবেন দেশটির নাগরিকেরা। 


এ ঘোষণার ফলে দেশটিতে যাদের স্বাভাবিক সাপ্তাহিক ছুটি শনি ও রোববার, তারা টানা ৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। তবে শারজাহ প্রদেশের সরকারি কর্মচারীরা তাদের নিয়মিত সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে আগে থেকেই শুক্রবারে ছুটি পেয়ে থাকেন।


১২ রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। এ দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024