|
Date: 2026-08-07 16:11:20 |
রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমি (বিএম) কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা দিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুল দিয়ে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেন কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের টাকা নেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।
এ সময় কলেজের প্রভাষক এনামুল হক, আনিছুর রহমান বাবু, সুমন মিয়া, শাকিল আহমেদ, রাশেদুল হক, লাইব্রেরিয়ান রফিকুল ইসলাম, প্রদর্শক শাহ আব্দুর রশিদসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ৩০ জুলাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদের মিঞা দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তার পরিবর্তে একই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কলেজের সভাপতি জায়িদ ইমরুল মোজাক্কিন এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেন।
একই অফিস আদেশে চলমান এইচএসসি (বিএমটি) পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইয়ুব হোসেনকে কেন্দ্র সচিবের দায়িত্বও দেওয়া হয়।
© Deshchitro 2024