গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি


জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১লা আগস্ট) বিকাল সাড়ে ৫টায় শহরের কাচারি জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শ্রীমঙ্গল চৌমুহনী হয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

উপজেলা সহকারী সেক্রেটারি তারেক মাহফুজের সঞ্চালনায় মিছিল পরবতী সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মনির মিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সফিজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন বিএনপি সরকার ৫১ শতাংশ মানুষের ভোটে সরকার গঠন করে ৭০ শতাংশ মানুষের মতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।  জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন তারা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024