কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ৫ আগস্টের গণসমাবেশ ও গণমিছিল সফলের লক্ষ্যে ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে আগামী ৫ আগস্ট চৌদ্দগ্রাম বাজারে গণসমাবেশ ও গণমিছিল বাস্তবায়নের লক্ষ্যে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মু. শাহজালাল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী ও ডা. মঞ্জুর আহমেদ সাকি, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ৫ আগস্ট ১১ দলীয় জোটের গণসমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024