|
Date: 2026-07-27 15:12:03 |
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জস্থ চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন এলাকাভিত্তিক সামাজিক সংগঠন স্বজন সংসদ-এর আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নুর আলম নুরু সভাপতি এবং নুর উদ্দিন বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটিতে নাজমুল হোসেন সিনিয়র সহ-সভাপতি এবং ইলিয়াছ সানি, নুর নবী, মাঈন উদ্দিন, রাসেল মাহমুদ, মোহাম্মদ শাহী ও আরিফুল ইসলাম সহ-সভাপতি নির্বাচিত হন।
এছাড়া সাহেদ মিয়াজী সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তানজিল, মীর মোহাম্মদ জহির ও মোশারফ হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক, জয়নাল উদ্দিন, সালা উদ্দিন, মাঈন উদ্দিন লিটন সহ-সাধারণ সম্পাদক, জিয়া উদ্দিন সাংগঠনিক সম্পাদক, নোমান, হাছান ও শাহিন উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক, কাজী রিপন প্রচার সম্পাদক, ইয়াছিন সহ-প্রচার সম্পাদক, শাহীনুর ইসলাম অর্থ সম্পাদক, মিঠু সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, শহিদুল ইসলাম সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সাজেদুল করিম রাশেদ ক্রীড়া সম্পাদক, সাইদুল ইসলাম রিপাত দপ্তর সম্পাদক, নুর আলম সহ-দপ্তর সম্পাদক, আজাদ হোসে ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাঈন উদ্দিন, কামরুল ইসলাম, আইনুল ইসলাম, সোহাগ, নজরুল, ইউসুফ, ইসমাইল, হাসান, সাদ্দাম, তারেক, ইমাম, ইকবাল, বোরহান উদ্দিন, খোকন, মোতালেব, জিহাদুল ইসলাম, সুমন, আবুল কালাম জসিম, শুভ, ইমন, রাসেল, অহিদ, জহিরুল ইসলাম, লিটন, এজহার নবী, রনি, আকাশ, জাহেদ, সাখাওয়াত হোসেন, শাহিন, নোমান, আশরাফুল, তারেক, মহিউদ্দিন, জয়নাল উদ্দিন, ইমাম হোসেন, নিশান, হাসান, পরাশ, নবী, তামিম ও মাহিন।
এর আগে সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে আলতাফ হোসেন প্রধান উপদেষ্টা এবং জহির উদ্দিন, মীর হোসেন মিরালী, রহিম (তহমনি), শহিদুল ইসলাম, ইসলাম, রিয়াজ উদ্দিন, ফজলুল করিম, খানসাব মাষ্টার, আবু তাহের সুমন ও আব্দুল গোফরান জামশেদ উপদেষ্টা হিসেবে মনোনীত হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সামাজিক উন্নয়ন, মানবসেবা, শিক্ষা, ক্রীড়া ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে কাজ করাই হবে সংগঠনের প্রধান লক্ষ্য। আগামী দুই বছর সংগঠনকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে তারা একযোগে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
© Deshchitro 2024