মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান বদলা পাড়া ৭ নম্বর ওয়ার্ডের হরিনা বিলা হয়ে কানুরাম বাজার গ্রামের সংযোগ সড়কটি বছরের পর বছর ধরে অবহেলার শিকার। আধুনিকতার ছোঁয়ায় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তা আজ পিচঢালাই হলেও, এই জনপদের মানুষের ভাগ্যে এখনো জোটেনি একটি নিরাপদ চলাচলের রাস্তা। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগ, ভোগান্তি আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে হাজারো মানুষের।

এই সড়কের ওপর নির্ভর করে এলাকার অসংখ্য পরিবার। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবার জন্য এই একটি রাস্তা যেন জীবনের একমাত্র ভরসা। কিন্তু সামান্য বৃষ্টি হলেই কাদায় পিচ্ছিল হয়ে পড়ে পুরো রাস্তা। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও বড় বড় গর্ত। তখন এই পথে হেঁটে চলাও হয়ে ওঠে দুর্বিষহ। যানবাহন তো দূরের কথা, অনেক সময় মোটরসাইকেলও চলাচল করতে পারে না।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসাইন বলেন,

"এই কাঁচা রাস্তার কারণে বর্ষা এলেই আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো উপায় থাকে না। গাড়িচালকেরা এই রাস্তা দিয়ে আসতে চান না। রোগীকে কাঁধে করে কিংবা অনেক কষ্টে অন্যত্র নিয়ে যেতে হয়। প্রতিদিনই আমরা অসহনীয় কষ্টের মধ্যে বসবাস করছি।"

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ একটি পাকা রাস্তা নির্মাণ হলে বদলে যেতে পারে পুরো এলাকার মানুষের জীবনযাত্রা। কৃষিপণ্য সহজে বাজারে নেওয়া যাবে, শিক্ষার্থীদের যাতায়াত হবে নিরাপদ, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত হবে, পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

পূর্ব কলাউজান বদলা পাড়ার মানুষ আজ আর বিলাসিতা চায় না, তারা শুধু চায় একটি নিরাপদ, চলাচলযোগ্য পাকা রাস্তা। তাদের এই ন্যায্য দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

এলাকাবাসী সরকার, সংশ্লিষ্ট প্রশাসন এবং নির্বাচিত সংসদ সদস্যসহ সকল দায়িত্বশীল মহলের প্রতি জোর দাবি জানিয়েছেন, অতি দ্রুত পূর্ব কলাউজান বদলা পাড়া ৭ নম্বর ওয়ার্ডের হরিনা বিলা হয়ে কানুরাম বাজার গ্রামের কাঁচা রাস্তাটি পিচঢালাই করে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক। একটি পাকা রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি হতে পারে হাজারো মানুষের স্বপ্ন, নিরাপত্তা এবং একটি সুন্দর ভবিষ্যতের

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024