|
Date: 2026-07-20 18:25:22 |
বরিশালে পরিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনকে ৫ হাজার গাছের চারা প্রদান করেছে পূবালী ব্যাংক বরিশাল শাখা।
সোমবার (২০ জুলাই) বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব গাছের চারা হস্তান্তর করেন পূবালী ব্যাংক বরিশাল শাখার কর্মকর্তারা।
এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী এবং পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইদ্রিসুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, নগর সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© Deshchitro 2024