নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা 

 ন‌ওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক আলী সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, ৮নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণত সম্পাদক মামুনুর রশিদ মামুন এবং গুজিহর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাইনুল ইসলাম হুদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুজিহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এমপি মহোদয় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024