গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্তে হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে  বিভাগীয় সমাবেশ সফল করতে পীরগাছায় স্বাগত মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে জামায়াতের দলীয় কার্যালয় থেকে পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন তারা।

উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাশেম আলী, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক রমজান শেখ সহ অনেকে।

আজ শনিবার (১১ জুলাই) ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

সভাপতিত্ব করবেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্ণেল অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মনজু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাড. একেএম আনোয়ারুল ইসলাম চান সহ ১২ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024