|
Date: 2026-07-06 19:53:47 |
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকা থেকে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (০৬ জুলাই ২০২৬) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪৫৪ বোতল উইনকেরিক্স এবং ৮৮ বোতল এস্কাফসহ মোট ৫৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মাদকসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© Deshchitro 2024