বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান/কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী রোপা আমন, বৃক্ষের চারা, লেবুর চারা ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আল হাদী ও সহ-সভাপতি মোশারফ হোসেন। মোট ১ হাজার ৮০০ জন কৃষক সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সারও বীজ পেয়েছেন। প্রত্যেক কৃষককে ২০ কেজি সার ( এমওপি,ডিএপি) ও ৫কেজি বীজ প্রদান করা হয়। এ ছাড়া বৃক্ষ রোপণের অংশ হিসেবে ৪০০ জনের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়। প্রত্যেকে পেয়েছে ৫টি চারা, ৫টি খুটি ও ২৫ কেজি গোবর।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024