|
Date: 2026-07-06 05:55:20 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৫ জুলাই ২০২৬) দুপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
© Deshchitro 2024