আবু তালে, লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদ গোসাই আশ্রমের আয়োজনে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৪ জুন) লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবস্থিত শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাই আশ্রমের শত বছরের ঐতিহ্যবাহী এ গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে আশ্রমের পুকুরে পবিত্র স্নান , ধর্মীয় আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়। বগুড়া, গাইবান্ধা সহ বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা এতে যোগ দেন। আগত ভক্তরা জানান, শত বছরের ঐতিহ্য ধরে রেখে প্রতিবছর এ গঙ্গা স্নান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এটি ভক্তদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে। আশ্রম পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এ আশ্রমের আয়োজনে গঙ্গা স্নান ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভক্ত ও আয়োজকরা।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024