|
Date: 2026-06-23 21:33:49 |
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ করতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টায় ক্ষেতলাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ভিপি ওবাইদুর রহমান সুইট। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠু, বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজ্জাকুল হাইদার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সভাপতি দেওয়ান হাসান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
© Deshchitro 2024