সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation), গুজব ও অপপ্রচার প্রতিরোধে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধী সমাজের অংশগ্রহণে শেরপুরের ঝিনাইগাতীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২২ জুন) উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধী সমাজের প্রতিনিধিরা।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে যাচাইহীন বা ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে তথ্য প্রকাশ ও প্রচারের আগে সত্যতা যাচাই করা, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক বিষয়বস্তু তুলে ধরতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সভায় অংশগ্রহণকারীরা একটি সচেতন, ইতিবাচক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024